মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

৩ ফেব্রুয়ারী শনিবার সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস টিম রংপুর মহাসড়কে ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোসলেম প্রামানিক (৩৯) নামে এক মাদককারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোসলেম প্রমানিক (৩৯) পাবনা জেলার সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত মোকসেদ প্রমানিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *