ছামিউল আলম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডাঙ্গার বিল নামকস্থান থেকে শনিবার বেলা ১২টায় অজ্ঞানামা (৪৫) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শনিবার সকালে শীতলগ্রাম এলাকার ডাঙ্গার বিলে একটি জ্যাকেট পড়া অবস্থায় বিবস্ত্র পুরুষ মানুষের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধা করে। গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় বর্মা লাশ উদ্ধারের বিয়ষটি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছেনা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *