মোঃ ইমরুল আহসান
৩১ জানুয়ারি পিবিআই, ময়মনসিংহ জেলায় কর্মরত এসআই (নিঃ) জনাব জুলফিকার আলী, মোঃ সুমন মাহমুদ; মোঃ রফিকুল ইসলাম, পংকজ কুমার আচার্যগণের অন্যত্র বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলা। অনুষ্ঠানের প্রথমেই সভাপতি বিদায়ী এসআইদেরকে ময়মনসিংহ জেলার সকল সদস্যদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর একে একে সকল পদের অফিসার ও ফোর্সগণ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন।
বিদায়ী কর্মকর্তাগণ তাদের চাকরি জীবনের বিভিন্ন অভিজ্ঞতাগুলো পিবিআই এর সদস্যদের সাথে শেয়ার করেন। দীর্ঘ দিন একসাথে কাজ করার পর একসাথে চার জন কর্মকর্তার বাকরুদ্ধ কণ্ঠের বিদায়ী বক্তৃতা অশ্রুসিক্ত করে পিবিআই ময়মনসিংহ জেলার সকল সদস্যকে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ রকিবুল আক্তার পিবিআই, ময়মনসিংহ জেলার সকল সদস্যদের পক্ষে বিদায়ী অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। সভাপতি বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে হৃদয়ে লালন করি”। সংক্ষিপ্ত স্মৃতিচারণে তিনি আরও উল্লেখ করেন, এভাবেই একদিন আমাদেরকেও বিদায় নিয়ে যেতে হবে। যেহেতু মানুষ তার কর্মে বাচে, তাই আমরা যেন আমাদের ভাল কর্ম দিয়ে মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকতে পারি, সেই লক্ষ্যে সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
আজকের এই বিদায় অনুষ্ঠানের মাঝেই সভাপতি অত্র ইউনিটে সদ্য যোগদান করা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোজাম্মেল হক; এসআই (নিঃ) অভিজিৎ পাল; এসআই (নিঃ) জনাব মনির হাসান কে ফুল দিয়ে স্বাগত জানান।
আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিটের পুলিশ পরিদর্শক (প্রশাসন) সালাহ উদ্দিন আহমেদ; পুলিশ পরিদর্শক (নিঃ) সরকার মোঃ আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার গোস্বামী, মোঃ আবুল কাশেম পিপিএম, মোঃ মোজ্জাম্মেল হকসহ অত্র ইউনিটের সকল কর্মকর্তাবৃন্দ।
