মোঃ ইমরুল আহসান
৩১ জানুয়ারি জেলা লিগ্যাল এইড অফিস ময়মনসিংহের ইতিহাসে প্রথম বারের মতো সরেজমিনে মীমাংসা সভা গৌরীপুর থানার মইলাকান্দা ইউনিয়নের শৌলঘাই গ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত মীমাংসা সভায় বিবদমান দুই পক্ষের মধ্যে প্রায় ২৫-৩০ বছর ধরে জমিজমা নিয়ে সমস্যা এবং সেখান থেকে ইদানীং মারামারি এবং তার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা দায়ের হয়। বাদী ও বিবাদী উভয়পক্ষকে নিয়ে জেলা লিগ্যাল এইড অফিস ময়মনসিংহে মীমাংসা সভা অনুষ্ঠিত হলেও উভয়পক্ষের মধ্যে বিরোধীয় বিষয়টি নিয়ে সুষ্ঠু সমাধান না আসায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে মীমাংসা সভার আয়োজন করার সিদ্ধান্ত হয়। অবশেষে প্রায় ৫ ঘন্টার দীর্ঘ আলোচনা ও উভয় পক্ষের অভিযোগ বিচার- বিশ্লেষণ করে উভয়পক্ষকে মীমাংসায় রাজি করানো হয়। উক্ত মীমাংসা সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার ময়মনসিংহ, সহকারী জজবৃন্দ ও ওসি গৌরীপুরসহ আইন শৃঙ্খলা – রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। উক্ত মীমাংসার ফলে আদালতে চলমান ০২ টি মামলা প্রত্যাহার হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *