মোঃ ইমরুল আহসান
২৫ জানুয়ারি কলমাকান্দা থানার একটি চৌকস টিম কলমাকান্দা থানাধীন মনতলা সাকিনস্থ মনতলা কালিমন্দিরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪,১৫০/- টাকাসহ আসামী ১। মোঃ শরীফ মাহমুদ @ সুমন (৪৭), পিতা- মৃত সাহেব আলী, সাং- মনতলা, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণাকে আটক করা হয়। আরো মাদক উদ্ধারের নিমিত্তে মনতলা সাকিনস্থ আসামির বাসায় ও তল্লাশি পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মালামাল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হইয়াছে। উক্ত বিষয়ে কলমাকান্দা থানার মামলা নং- ১৯, তারিখ- ২৫/০১/২০২৪ খ্রি, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণী ১০(ক)/ ৩৬(১) সারণী ২৯(ক)/৪১ রুজু করা হয়।
উল্লেখ্য যে, উক্ত আসামির নামে কলমাকান্দা থানায় ইতিপূর্বে ৪টি মাদক মামলা রয়েছে।
