মানিক
ভ্রাম্যমাণ প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ছেলের ভ্যান থেকে পড়ে আজমেরী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিতাই ইউপি সংলগ্ন চকেয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আজমেরী বেগম সৈয়দপুর উপজেলার খাতামধুপুর কাছারীপাড়া গ্রামের জামেদুল ইসলামের স্ত্রী।

জানা যায়, ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে বাবার বাড়িতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। যাওয়ার পথে বাজারে তার ভ্যানচালক স্বামী সেলুনে চুল-দাড়ি কাটতে বসেন। এ সময় তার ছেলে আরাফাত ভ্যানটি চালায়। কিন্তু রাস্তায় দুটি মোটরসাইকেল দেখে হার্ড ব্রেক করায় ভ্যান থেকে ছিটকে পড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসের ইনচার্জ পলাশ চন্দ্র
মন্ডল এর সাথে কথা বললে উনি বলেন, এই বিষয়ে থানায় কোন অভিযোগ হয় নাই, তবে এরকম একটা ঘটনা ঘটেছে বলে উনি শুনেছেন এমনটি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *