১২ নভেম্বর, ২০২৩ রবিবার “শুভ দীপাবলী” উপলক্ষে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, ময়মনসিংহের আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মসভা, দূর্গাবাড়ী, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ, মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ এহতেশামুল আলম, সভাপতি, জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
শুভ দীপাবলী হিন্দু সম্প্রদায়ের একটি অন্যতম ধর্মীয় উৎসব। এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা ঘরে ঘরে ছোট ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে মেতে ওঠে। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক হলো এই শুভ দীপাবলী। অশুভ অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব হিন্দুধর্মাবলম্বীরা পালন করে চলেছেন শত শত বছর ধরে।
ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি শুভ দীপাবলীর শুভেচ্ছা জানানো হয়।
