০৬ নভেম্বর জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে নতুন বাসস্ট্যান্ড টাঙ্গাইলে জেলার বাস-কোচ,মিনিবাস, ট্রাক, লরী কভারভ্যান মালিক সমিতি ও সংশিষ্ট শ্রমিক ইউনিয়ন এবং যাত্রীদের সাথে গণপরিবহনে নিরাপদ যাতায়াত নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। সভায় পুলিশ সুপার , ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দস্যুতা, ডাকাতি, ছিনতাই রোধসহ যানজট নিরসন এবং জেলার বাস-কোচ,মিনিবাস, ট্রাক, লরী কাভারভ্যান মালিক সমিতি ও সংশিষ্ট শ্রমিক ইউনিয়ন এবং যাত্রীদের সাথে গণপরিবহনে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সচেতনতামূলক দিক-নিদের্শনা প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারবৃন্দ, বাস-কোচ,মিনিবাস, ট্রাক, লরী কভারভ্যান মালিক সমিতি ও সংশিষ্ট শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *