৬ নভেম্বর ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ইউনিসেফের অর্থায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ও ময়মনসিংহ জেলা তথ্য অফিস এর উদ্যোগে Community Engagement for Dengue Prevention বিষয়ে স্বেচ্ছাসেবীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এ স্বেচ্ছাসেবীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ইউসুফ আলী।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। তিন দিনের বেশি জমে থাকা পরিস্কার পানিতে এডিস মশা বংশবৃদ্ধি করে তাই বাড়ি ও আশেপাশের যেকোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম। সচেতনতা দিয়েই ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা তথ্য দপ্তরের পরিচালক শেখ মোঃ শহিদুল ইসলাম।

এ সভায় সম্পদ ব্যক্তি হিসেবে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ। এ সময় জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ইউনিসেফের সোস্যাল বিহেভিয়ার চেঞ্জ অফিদার মো: আমানুল্লাহ, সেচ্ছাসেবীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *