মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর মঙ্গলবার পৌনে ৮ টায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে জয়পুরহাট জেলার সদর থানাধীন কামারপাড়া এলাকা হতে ১০৬৭ লিটার বাংলা মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫,
আটককৃত আসামী শ্রী সুখন কর্মকার (৪৫), পিতা-মৃত হরিদাস কর্মকার, সাং-ইসাহকপুর, থানা ও জেলা-জয়পুরহাট।
র্যাব- জানান সুখন কর্মকার দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার সদর থানাধীন কামারপাড়া গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান চোলাই মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
