মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

গত ১৯ অক্টোবর ২০২৩ ইং তারিখ ১:০০ টার সময় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার ক্ষেতলাল ধানাধীন কর্ণপাড়া এলাকা হতে ৪৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ।

আটককৃত আসামী মোঃ জনি মিয়া (২১), পিতা মোঃ জায়বর আলী, সাং-ছিলিমপুর, থানা-কালাই, জেলা-জয়পুরহাট
র‍্যাব জানায় আটককৃত আসামী জনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করলে গত ১৯ অক্টোবর ২০২৩ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন বড়তারা ইউনিয়নস্থ কর্ণপাড়া নামক এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করলে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩ এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত আসামিকে আটক করে। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিকে তল্লাশি করলে তার নিকট থেকে ৪৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *