সজীব আল হাসান
এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন মহারাজ রোড সাকিনস্থ বড় মসজিদের পিছনের গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকায় ০৩ টি চোরাই মটর ও ০৫টি কাটআউটসহ চোর দলের সক্রিয় সদস্য মোঃ সাইদুর রহমান (২৫), পিতা-আনাররুল ইসলাম, মাতা-শাহনাজ, সাং-কসবা, থানা-কোতোয়ালী, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করিয়া কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬০, তারিখ-১৯/১০/২০২২ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হইতে মটর চুরি করিয়া আসিতেছে। ঘটনায় জড়িত অপরাপর চোর দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *