নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ওয়ার্ল্ড মিশন ২১ লিমিটেড-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিশেষ আনন্দঘন আয়োজনের সূচনা হয়েছে। এক যুগ অতিক্রম করে ১৫ বছরে পদার্পনের এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ৪ রাত ৩ দিনের সফরে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাই।
এই আনন্দযাত্রা শুধুমাত্র ভ্রমণ নয়, বরং প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার সফলতা, ঐক্য ও অগ্রযাত্রার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। সফরকালীন সময়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ওয়ার্ল্ড মিশন ২১ লিমিটেডের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এই সফল যাত্রা ও আগামীর পথচলার জন্য দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি কক্সবাজারে অবস্থানরত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির এই ১৫ বছরের অর্জন ও উদযাপন আগামী দিনগুলোতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *