সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ঈদ হোক সবার এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ড চরপাড়া আব্দুল হেকিম স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে ১৫০০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয়।
জানা গেছে, আব্দুল হেকিম স্মৃতি ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম ৭ই মার্চ রোজ শুক্রবার সকালে ৯ টা থেকে বেলা ১২ পর্যন্ত সমাপ্ত হয় । ১৫০০ অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে দেয়া হচ্ছে এ ঈদ উপহার সামগ্রী। স্বেচ্ছাসেবক এই ঈদ উপহার সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করেন ।
ঈদ উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- ২.৫ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, , আলু ১ কেজি, আধা কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, বুট ১ কেজি।
আবদুল হেকিম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাউন্সিলর পদে প্রার্থী মোঃ শামীম আহমেদ বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগী করতেই হেকিম স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও উদ্যোগ নেওয়া হয়েছে।দরিদ্রদের চিহ্নিত করে তাদের বা বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন মোঃ মোছলেম উদ্দিন, আলম, জসিম, আবু রায়হান, জাহিদ ইসলাম নাছিম, শ্যামল চাকমা, মিলন মিয়া, আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
