হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলায় গতকাল ২১ এপ্রিল,  চতুর্থ ধাপে, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হিজলা  উপজেলায় চেয়ারম্যান পদে, ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, সহকারি রিটার্নিং অফিসার , উপজেলা পরিষদ নির্বাচনে১৩ জনের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন। হিজলা  উপজেলা নির্বাচন কার্যালয়সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালির ছেলে নজরুল ইসলাম রাজু ঢালী,  মোঃ দেলোয়ার হোসেন ফারুক ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সার্জন (অবঃ) হাফিজ মাহমুদ । 
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুল  ইসলাম সরদার, হিজলা উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সরদার,  উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সোলায়মান শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু, ছাত্রলীগ নেতা মোহাম্মদ লোকমান হোসাইন, হিজলা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মাহিন । 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাম্মৎ নাজমা বেগম, ও মহিলা আওয়ামী লীগের যুগ্ন  সম্পাদিকা মোসাম্মৎ সেলিনা ইসলাম  তুহিনা । হিজলা উপজেলা সহকারী রিটানিং  কর্মকর্তার থেকে সর্বশেষ কতজন মনোনয়ন জমা দিয়েছেন তাহা  নিশ্চিত করা গেল ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *