হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলায় ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তা মোঃ ইলিয়াস শিকদারের উপস্থিতিতে, মত বিনিময়ে সভা করেন,  নব নির্বাচিত সংসদ সদস্য বরিশাল-৪ হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন  প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান।পরবর্তীতে বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে মত বিনিময় সভা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন। 
হিজলা উপজেলা প্রশাসন এর মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন চলমান সকল কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও সভায় হিজলা উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানউন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সমন্বয় রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “হিজলা-মেহেন্দিগঞ্জের উন্নয়নই আমাদের অঙ্গীকার। সকলের সহযোগিতায় একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব উপজেলা গড়ে তুলবো এবং দলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এলাকায় পাড়ায় মহল্লায় সালিশি বাণিজ্য বন্ধ করতে হবে। মাদকমুক্ত হিজলা উপজেলা থাকবে শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরা অবস্থায় অযথা ঘোরাফেরা করতে পারবেনা এবং কর্মরত সংবাদ কর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।,

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *