হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলায়
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখেই চলছে জাল টাকার রমরমা বানিজ্য। কাউরিয়া  বাজারে জাল টাকা সহ জনতার হাতে আটক ২৮ মে বুধবার সকাল ৮ টায় হিজলা উপজেলা কাউরিয়া বন্দরে স্কুল মার্কেট ডিজেল পেট্রোল ব্যবসায়ী রাসেল সরদারের দোকানে পেট্রোল কেনার পরে দোকানিকে টাকা পরিশোধ করার সময় পেট্রোল ব্যবসায়ী রাসেলের সন্দেহ হলে জনতা সাদ্দাম হোসেন নামে ছেলেটিকে আটক করে হিজলা থানা পুলিশকে সংবাদ দিয়ে থানা পুলিশকে সপর্দ করে । সাদ্দাম হোসেনের বাড়ি মুলাদী উপজেলায় পিতা মোঃ দেলোয়ার শিকদার, গ্রাম চর ডিগ্রী, খেজুরতলা। সাদ্দাম হোসেনের সাথে থাকা একটি ডিসকভার গাড়ি সহ স্থানীয়রা হাতেনাতে আটক করে। সরোজমিনে তাৎক্ষণিক সার্কেল এসপি ও হিজলা থানা  পুলিশের একটি টিম এসে জাল টাকা শনাক্ত করে,১ হাজার টাকার নোট ৪টি ৫ শত টাকার নোট একটি মোট ৪৫০০ টাকা সহ বাজারে আরো অন্যান্য ব্যবসায়ীকে এভাবেই দিয়েছে বলে অনেক ব্যবসায়ীরা জানান। জাল টাকা ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে হিজলা থানায় হস্তান্তর করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *