মোঃমিনহাজুল আবেদীন
ময়মনসিংহ একটি বৃহত্তর শহর। এই শহরে অনেক লোক বসবাস করে, অনেক রাস্তাঘাট রয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সরকরি বেসরকারি অফিসও রয়েছে।
এই শহরের প্রত্যেকটি রাস্তায় নগরবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সঠিক নিষ্কাশন ব্যবস্থা না থাকায়, রাস্তার এমনই অবস্থা যে, হালকা বৃষ্টিপাতেই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয় এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে, ফলে নগরবাসীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অতি শীঘ্রই নিষ্কাশন ব্যবস্থার সংস্কার খুবই জরুরী।
এমতাবস্থায় সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সুদৃষ্টি একান্তই কামনা করছে ময়মনসিংহবাসী ।
