নিজস্ব প্রতিবেদক
হাইকোর্টের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে পরিচিত আলমগীর মারা গেছেন। তিনি গেটম্যান হিসেবে দীর্ঘ ৩৭ বছর সুপ্রিম কোর্টকে আগলে রেখেছেন।

আলমগীর দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। রোববার যশোরে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

সুপ্রিম কোর্ট ঘিরে বহু ঘটনার সাক্ষী এই মানুষটি ২০২০ সালের ডিসেম্বরে অবসরে যান। ৩৭ বছর ধরে কখনো সুপ্রিম কোর্টের প্রধান ভবন, কখনো এনেক্স ভবন, কখনোবা আপিল বিভাগের গেটম্যানের দায়িত্ব পালন করে গেছেন তিনি। একাধিক প্রধান বিচারপতির সাথে কাজের অভিজ্ঞতা ছিলো আলমগীরের। তবে তার কাছে অন্যরকম এক প্রধান বিচারপতি ছিলেন হাবীবুর রহমান শেলী।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, হুসেইন মুহাম্মদ এরশাদ সহ অনেককে কোর্টে হাজির হতে দেখেছেন। সাক্ষী হয়েছিলেন অসংখ্য বিচারের রায়ের।

হাইকোর্টে আসার আগে যশোর হাইকোর্টের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন আলমগীর। সেই যশোরেই নিজের গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *