মোঃ হামিদুজ্জামান
স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটী এলাকায় গতকাল বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের ৬টি মুল্যবান গাছ চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। কেটে ফেলা গাছের মুল্য আনুমানিক ১৪ লাখ টাকা হবে বলে গ্রামবাসি জানায়। খবর পেয়ে হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইশতা আক্তারের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কর্তিত গাছ জব্দ করেছেন। সরজমিন পরিদর্শন করে জানা গেছে, হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের হামিরহাটী গ্রামের একটি ক্যানালের ধারে ৬টি বড় বড় কড়াই গাছ ছিল। নিজের দাবী করে ওই গ্রামের শফি মন্ডলের ছেলে আব্দুস সালাম বিক্রি করে দেয়। গ্রামবাসি বাধা দিলে তিনি কোন কথায় শোনেননি। গ্রামবাসি বলছেন, গাছগুলো সরকারী ও পানি উন্নয়নবোর্ড এর প্রকৃত মালিক। অবৈধভাবে এই গাছ গাটা হয়েছে বলে তাদের দাবী। এদিকে গাছকাটার খবর পেয়ে হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতা আক্তার গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছের প্রকৃত মালিক ঝিনাইদহ পানি উন্নয়নবোর্ডকে দায়িত্ব দেন। এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম জানান, ৬টি গাছ কেটে ফেলা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে বেশির ভাগ গাছই পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্যে পড়েছে। তিনি জানান, আমরা গাছ জব্দ করছি দ্রুত মাপজোক করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সাংবাদিকরা আব্দুস সালামের বাড়ি গেলে তিনি গা ঢাকা দেন। তবে তার ছেলে আবু সাইদ মুঠোফোনে জানান, সব গাছই তাদের জমিতে, এর মধ্যে একটি গাছ হয়তো পানি উন্নয়ন বোর্ডের হতে পারে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *