স্থানীয় প্রতিনিধি

ফরিদপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে জাতীয় সঙ্গীত, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ৬ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূ‌চি পা‌লিত হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে” জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠ ধরো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” এই স্লোগানের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন উদীচী, জেলা সংস‌দের সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব , শাহাদাত শাওন, ‌ শ্যামল দাস, হোসনেয়ারা খানম, এমদাদ মিয়া, অধ্যাপক শিপ্রা রায়, আজাদ আবুল কালাম, শাহ জাহাঙ্গীর লুৎফুন্নাহার লতা প্রমুখ।
বক্তারা বলেন, মহান মু‌ক্তিযু‌দ্ধের মাধ‌্যমে অ‌র্জিত এ দেশের জাতীয় সঙ্গীত নিয়ে কো‌নো রকম অবজ্ঞা, অব‌হেলা বা অপপ্রচার ‌ সহ্য করা হবে না। সকল‌কে ঐক‌্যবদ্ধভা‌বে অপশক্তির বিরুদ্ধে রু‌খে দাঁড়া‌নোর আহ্বান জানা‌ন তারা।
প‌রে সম‌বেত ক‌ণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *