মোঃ ইমরুল আহসান
দুধের রাজধানী সিরাজগঞ্জের ৯ টি উপজেলার মধ্যে উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয়। উল্লাপাড়া রেল স্টেশন থেকে ৬ কিলোমিটার দূরে সলপের ঘোল তৈরির বেশ কয়েকটা কারখানা রয়েছে।

এই কারখানা গুলোতে প্রতিদিন ভোর বেলায় ১৫০ থেকে ২০০ মন দুধ সংগ্রহ করা। যদিও রোজার সময় ৫শ মন দুধ সংগ্রহ করা হয়।
দুধ সংগ্রহ করার পর সেগুলো বড় ডেকচি করে জাল করা হয়। এসময় অনবরত নাড়তে হয় তানাহলে লেগে যাওয়ার সমভাবনা থাকে। এটা অনেক কষ্ট সাধ্য কাজ যা সাবধানতার সাথে করতপ হয়।
দুধ টা একদম ঘন ও লালচে কালার ধারন করে তখন সেটাকে অন্য একটা পাত্রে অর্ধেকটা পূর্ন করে রাখা হয় এবং সেই পাত্র গুলো পানির চৌবাচ্চাতে রেখে ঠান্ডা করা হয়। এরপর সেগুলো সারারাতের জন্য একটা ঘরে রাখা হয়।
পরদিন সকালে সেটা প্রায় দইয়ের মত ঘন হয়ে যায়। এটাকে বাশের ঘুটনি দিয়ে ঘুটে ঘোল তৈরি করা হয়। যদিও এখন ইলেকট্রনিক ব্লেন্ডারের সাহায্য ও করা হয়।
পুরো প্রক্রিয়াটা শেষ করতে দিনরাত পরিশ্রম করতে হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *