মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া
আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় ও ভিডিও প্রদদর্শন করা হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় ও ভিডিও চিত্র প্রদর্শিত করা হয়। আদমদীঘি উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারি নাজনীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাংবাদিক তোফায়েল আহমেদ, সাগর খান, জিল্লুর রহমান,শফির উদ্দিন, ইউপি সদস্য মোমেনা বেগম, ফেরদৌস রহমান, রফিকুল ইসলাম, বাবলু মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় গ্রাম আদালত কমিউনিটি বিষয়ে বিস্তারিত ব্যাখা ও একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজ সেবকরা অংশ গ্রহন করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *