শ্যামাসুন্দরী খাল পরিষ্কার করি, সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গড়ি’ স্লোগান নিয়ে ১১ মে ২০২৪ খ্রি. সকাল ০৯:০০ ঘটিকায় রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এবং বিডি ক্লিন (স্বেচ্ছাসেবী যুব সংগঠন) সহযোগিতায় শেখ রাসেল স্টেডিয়াম, রংপুরে ‘শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিছন্নতা এবং জনসচেতনতা কার্যক্রম’ এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজার রহমান, মাননীয় মেয়র, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, বিভাগীয় কমিশনার, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর; মোছাঃ শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক ভারপ্রাপ্ত), রংপুর এবং মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), রংপুর রেঞ্জ, রংপুর। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মে ফাতিমা, প্রধান নির্বাহী কর্মকর্তা, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *