রাজশাহী প্রতিনিধি
মোঃ নাসিরউদ্দিন
রাজশাহীর মোহনপুর উপজেলায় সরকারি বরাদ্দপ্রাপ্ত একটি ঘর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার শ্যামপুর গ্রামের মোছাঃ ছানোয়ার বেগম স্বামী মোঃ আব্দুল হাকিম সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ পান। গত ২০ মে ২০২২ তারিখে ওই ঘরটি তাকে বুঝিয়ে দেওয়া হয়।
তবে অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় দুই ব্যক্তি—মোঃ আসলাম হোসেন ও মোঃ রফিকুল ইসলাম—ঘরটি জোরপূর্বক দখল করে নিয়েছেন। ভুক্তভোগীর দাবি, তারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ঘরটি নিজেদের দখলে রেখেছেন এবং তাকে সেখানে বসবাস করতে দিচ্ছেন না।
এ বিষয়ে ছানোয়ার বেগম লিখিত আবেদনে প্রশাসনের কাছে তার বরাদ্দকৃত ঘরটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
