মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোণার পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে ৩৬ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ সত্তর হাজার টাকার মত। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী বিপুল সরকার ও বাবুল সরকারের দোকান থেকে এসব অবৈধ পথে আনা চিনি জব্দ করা হয়। এসময় অসাধু ব্যবসায়ী বিপুল সরকারকে আটক করেছে গৌরীপুরের ইউএনও মোঃ শাকিল আহমেদ এবং সেনাবাহিনীর অফিসার ইশরাক । পরে জব্দকৃত চিনি শ্যামগঞ্জে তদন্ত কেন্দ্রে বুঝিয়ে দেয়ার পর তিনি পূর্বধলা থানায় চিনিসহ আটককারীকে সোপর্দ করা হয়।

আটকের সময় শত শত লোক জড়ো হয়ে যায়। নাম উল্লেখ না করা শর্তে অনেক দোকানার ও জনতা বলে বাবুল সরকার দীর্ঘদিন যাবত অবৈধ চিনি,মসলা সহ ভারতীয় পন্য বিক্রি করে আসছে। সে নিজে দোকানে বিক্রি করে পাশা পাশি বাহিরের ট্রাক ভর্তি করে বিক্রি করে। সে শ্যাম গঞ্জ এলাকার অবৈধ চিনি সহ ভারতীয় অবৈধ পণ্য বিক্রি করার মূল হোতা।
তাকে আইনের আওতায় আনলে কারা কারা অবৈধ ব্যবসা করে বেরিয়ে আসবে।অবৈধ চিনির ব্যবসা করে বাবুল সরকার ও বিপুল সরকার আজ কোটি কোটি টাকার মালিক।

জনৈক ব্যক্তি বলেন,শ্যামগঞ্জ বাজারে একটি তদন্ত কেন্দ্র ও একটি হাই ওয়ে থানা রয়েছে,প্রশাসনের নাকের ডগায় বসে কিভাবে এতদিন বাবুল সরকার ও বিপুল সরকার এসব অবৈধ চিনির ব্যবসা করে আসছে?

প্রেস মিডিয়ার পক্ষ থেকে জানতে চাইলে বাজার কমিটির সভাপতি মানিক ফকিরের কাছে,
তিনি বলেন এ ধরনের কাজ এই প্রথম জানতে পারলাম। অবৈধ কোন কিছু বিক্রি করা ঠিন না।

জানা যায়, গৗরীপুর উপজেলার মইলাকান্দা ইউপির নোয়াপাই গ্রামের কতিপয় সহ আশে পাশের চোরাকারবারীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় চিনির রমরমা ব্যবসা চালিয়ে আসছিল শ্যামগঞ্জ বাজারের অসাধু ব্যবসায়ী বিপুল সরকার ও বাবুল সরকার। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বুধবার (২৩ অক্টোবর) প্রশাসন ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের ব্যবসায়ী দোকান বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এ সময় বাবুল সরকার পালিয়ে গেলে বিপুল সরকারকে আটক করে পুলিশ।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ আইনে মামলা করেছে মামলা নং ২৯। আজকে বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *