মোঃআব্দুস ছাত্তার
ধোবাউড়া প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় এক কেজি গাজাসহ এক মহিলা এবং ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
অফিসার ইনচার্জ আল মামুন সরকার এর নির্দেশে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কেজি গাজা ও ৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত মঙ্গমঙ্গলবার উপজেলা গোয়াতলা ইউনিয়নের বরাটিয়া গ্রামের নূর নাহারকে (৪০) কে ১ কেজি গাজাসহ আটক করা হয়। অন্য একটি অভিযানে উপজেলা হাসপাতাল মোড় থেকে ভেদিকুড়া গ্রামের হাফেজ উদ্দিন এর ছেলে রায়দুল ইসলামকে(২১) ভারতীয় ৯ বোতল মদসহ আটক করা হয়।
এব্যাপার ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালত প্রেরণ করা হয়েছে এবং মাদক অভিযান অব্যাহত থাকবে।
