রেজাউল করিম রেজা
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে সাংবাদিক খায়রুল আলম ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) বিকেলে নেত্রকোনা কেন্দুয়া উপজেলা বড়তলা বাজারে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়। সাংবাদিক খায়রুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সাংবাদিক খায়রুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, সাংবাদিক রেজাউল করিম রেজা, কেন্দ্রয়া পৌরসভার সাবেক কমিশনার ইমরানুল ইসলাম খান মুছা, দৈনিক প্রতিদিনের কাগজ এর বিভাগীয় প্রধান রেজাউল করিম রেজা, সুন্দর আলী, মুকসুদ আলী, ডাঃ লিটন,বিএনপি নেতা শরফুল ইসলামসহ বেশ কয়েকজন ছিলেন। বড়তলা গ্রামের আশপাশের দুস্থ মানুষ কম্বল পেয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন এভাবেই, ‘এই শীতে একমাত্র সম্বল আপনাদের কম্বল।
৬০ বছরের বৃদ্ধ মো. হাতেম আলী বলেন, ‘আমি ভিক্ষা করি। সকাল থেকে রাত পর্যন্ত তো। যা পায় তাই নিয়ে চাল, ডাল কিনে কোনোমতে চলে’। এই বৃদ্ধের ভাষায়, ‘কি করবাম , ভিক্ষা না করলে খামু কি? একমাত্র ছেলে সে বিয়ে করার পর আমাকে ছেড়ে চলে গেছে। এই যে শীত যাচ্ছে কেউ একটা কাপড় দেয়নি। আজ এই কম্বলই এবারের শীতের একমাত্র সম্বল’। দেওয়া কম্বল গায়ে জড়িয়ে বিবি মরিয়ম (৭০) বলেন, ‘ভিক্ষা করি না সম্মানের ভয়ে। এবার আমাদের ছেলে কম্বল দিয়েছে। আমি খুব খুশি।
