নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শান্তিনগরে একটি ১২তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *