মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
১৭ মার্চ রবিবার পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট এ সার্কেল এর অতিরিক্ত পুলিশসুপার ফজলুল হক এবং লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০১ নং মোগলহাট ইউনিয়নের কর্নপুর আমতলা মৌজাস্থ আসামী মোছাঃ সুফিয়া বেগম (৩৪), স্বামী-মোঃ আনোয়ার হোসেন, সাং- কর্নপুর মোগলহাট,থানা ও জেলা- লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করেন।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
