লালমনিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ঈদুল আযহা উদযাপন করা হয়। পুলিশ সুপার জেলা পুলিশের সকল ইউনিটে বড় খানার ব্যবস্থা করেন এবং তিনি সদর থানা, আদিতমারী থানা সহ বেশ কয়েকটি ইউনিটে খাবার পরিদর্শন শেষে পুলিশ লাইন মেসে সকল অফিসার ফোর্স সহ মধ্যাহ্নভোজ করেন। উক্ত সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক (প্রশাসন ও অর্থ), ডিআইও-১, আরআই, কোর্ট পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ ডিবি, আর-১ সহ অন্যান্য পদবীর কর্মচারীবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *