মোঃ ইমরুল আহসান

শনিবার(১৩ই জানুয়ারি-২৪)দুপুরে লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের গৌরিপুরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪(চার)জন আহত হয়েছেন।আহতরা হলেন,লালপুর
উপজেলার কেশবপুর গ্রামের হারুনের ছেলে শাহাবুল ইসলাম রানা (৩৫),সেকেন্দার আলীর ছেলে মাসুদ আকতার (৪৫), চংধুপইল গ্রামের মিরাজুলের ছেলে রুবেল (৩৫),ও কছিমুদ্দিনের ছেলে মোজাম্মেল (৭৫)।
স্থানীয়রা সূত্রে জানা যায়, গৌরিপুরে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাড়ির সামনে লালপু্র-ঈশ্বরদী মহাসড়কে লালপু্র থেকে গৌরীপুর মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে সবাইকে হাসপাতলে ভর্তি রাখেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *