…… মোঃ ইমরুল আহসান…..
৩০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ০২টি পৃথক অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আকাশ (২২), পিতা-মৃত নুর জামাল, সাং-খেলাবাড়ী, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, ২। মোঃ শিফাত (২১), পিতা-মোঃ কবির, সাং-মোহনপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ও ৩। মোঃ জনি (২০), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-খেলাবাড়ী, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩টি চাকু ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
