নিউজ ডেস্ক
রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই বাড়ির ভেতরে হাতবোমা তৈরি করা হয় বলে দাবি র‍্যাবের। ঘটনাস্থলে যাচ্ছে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট।

বুধবার (২২ মে) রাতে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাব-৩ এর অধিনায়ক।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *