মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশিকুর রহমানের নেতৃত্বে এবং রংপুর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধায়ক মাহবুবুর নবী ডনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। হাসপাতাল প্রাঙ্গণে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ হোটেল, ভাসমান দোকান এবং ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকানপাট হাসপাতালের পরিবেশ ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল বলে অভিযোগ ছিল।
অভিযান চলাকালে সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় দোকান বসানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। হাসপাতাল এলাকার শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
