মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট এবং জব্দ করা হয়েছে বালুভর্তি ট্রাক্টর।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ২০২৬ তারিখ রাতে নিউ জুম্মাপাড়া প্রাইমারী স্কুল মাঠে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ অনুযায়ী নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
অন্যদিকে একই রাতে খামারপাড়া নোয়াখালীপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনি বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া বিকেলে বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে বালুভর্তি ২টি ট্রাক্টর জব্দ এবং ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে দক্ষিণ কামাল কাছনা এলাকায় চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং কোতয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *