বিশেষ প্রতিনিধি

১২ জানুয়ারি রবিবার রাত ১০ টায় রংপুরের গংগাছড়া থানা এরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আসামি মোঃ স্বপন মিয়া (৩৮), পিতাঃ জোনাব আলী, গ্রামঃ মনাকষা, পোস্ট ও থানাঃ গংগাচড়া কে ১৪৯ টি ইয়াবা ট্যাবলেট সাথে ২৬০৭৫ টাকা ও একটি বাটন মোবাইল ফোন সহ গ্রেফতার করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসামি স্বপন মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলো । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে যৌথ বাহিনী নিশ্চিত করেছে। এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

এলাকার সচেতন মহল যৌথ বাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *