মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার এবং এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ মেহেরুল ইসলাম (৪৫) তার ভাড়ায় চালিত অটোরিকশাটি রেখে পাশেই খাবার খেতে যান। পরে ফিরে এসে দেখেন, অটোরিকশাটি চুরি হয়ে গেছে।
এ ঘটনায় কোতয়ালী থানায় একটি চুরি মামলা দায়ের করা হলে তদন্তভার পান এসআই মোঃ জিয়াউর রহমান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধাপ এলাকা থেকে চুরি যাওয়া অটোরিকশাসহ মোঃ মাহাবুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত অটোরিকশাটিতে চারটি ব্যাটারি সংযুক্ত ছিল এবং এর আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *