নিরব হাসান

তোমার চোখ ও ভালোবাসা
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)

চারদিকে সুন্দর অরণ্যঘেরা মুক্ত জলাশয়ে
চমৎকার সুউচ্চ দুটি ভূমি আছে দাঁড়িয়ে।
প্রকৃতির দ্যুতি ছড়িয়ে স্নিগ্ধ অম্বরে
পতিত হয় ঝর্ণার শুভ্র নীরে।
মনে হয় প্রকৃতিরই অপূর্ব নয়ন
আলোকিত করে সুন্দর এ ভূবণ।
এতো সৌন্দর্য দেখি নাই জীবনে
হারিয়ে যাই অপূর্ব সৌন্দর্যের গহীনে ।

তারচেয়েও সুন্দর তোমার নয়ন
দেখে বিশ্ব বিস্মিত চিরন্তন !

দেখি তোমার প্রেমময় দর্শনেন্দ্রিয়ে
সেটিনার চোখের চেয়ে আছো সুন্দর ভূষণে ।
তোমাকে দেখে এতোটাই মুগ্ধ মনে
যেন নামতে পারবো
সেটিনার রহস্যময় অতল নয়নে।

এসব সৌন্দর্য দেখি অতিপ্রাকৃতে
মধুর ও পবিত্র ভালোবাসা রাখতে চাই নিভৃতে ।
প্রকাশিত হবে এ ভালোবাসা চিরঞ্জীবে ও নিরন্তরে
অনন্য বিরল ভালোবাসা দেখবে সবাই এ সংসারে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *