মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীরা স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা বলেন, যাদের মহান আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা আরও বলেন, মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই হোক সবার অঙ্গীকার।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
