রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ২৪১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফরীত সাদিয়া লিসা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কেনা হবে। এ মৌসুমে উপজেলায় ১ হাজার ২৪১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *