মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁর মান্দা উপজেলায় শ্রমিকদলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মান্দা উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম আজ সকালে কাদিরগঞ্জ বাজার এলাকায় এক সন্ত্রাসী ও নেশাগ্রস্ত ব্যক্তির নিক্ষেপ করা গরম পানিতে মারাত্মকভাবে দগ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি হঠাৎ করেই ঘটে এবং এতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীর আলমকে স্থানীয়ভাবে একজন নম্র, ভদ্র, শান্তশিষ্ট ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। তার ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তির দ্রুত সনাক্তকরণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
