আরিফ রববানী
ময়মনসিংহ
 ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও
উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। যে কোনো ধরনের মানব পাচার বা প্রতারকের মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখা গেলে কিংবা সন্দেহ হলেও তাৎক্ষণিকভাবে সিআইডির মানব পাচার সেলে যোগাযোগ করার আহবান জানান তিনি। 

সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে আভ্যন্তরীণ শিশু যৌন পাচার প্রতিরোধে উপজেলা মানব পাচার কমিটির সেমিনারে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এই আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মানব পাচার সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে সবার ধারণা থাকতে হবে। এছাড়া বিদেশ যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট দেশের ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিংয়ে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান ও ভিসাসহ আনুষঙ্গিক কাগজপত্র সম্পর্কে জানতে হবে।তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি ও সাক্ষীদের নিয়মিত আদালতে হাজির করার জন্য সিআইডি সদরদপ্তরে একটি মানব পাচার সেল গঠন করেছে। এই সেল মানব পাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানব পাচার সংক্রান্ত প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা করার ব্যবস্থা, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং আগামীতেও করবে।

সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তফা কামাল, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, চেয়ারম্যান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ছামছুল হোসাইন, হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম মানিক, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো: আব্দুল হালিম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিষদ মসজিদের খতিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সেমিনার বাস্তবায়ন সহযোগী বেসরকারি সংস্থা রূপান্তরের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু, জেলা সমন্বয়কারী, রূপান্তর, ময়মনসিংহ কামরুজ্জামান রানা, ফিল্ড সমন্বয়কারী জাকির হাসান, মনিটরিং অফিসার, রূপান্তর, সুমিত শাহারিয়ার প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *