লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা বাস্তবায়নে বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর ৮ নাম্বার ওয়ার্ড কাঁঠাইল হিন্দু পাড়া দীর্ঘদিনের অবহেলিত ও ভাঙ্গাচুরা রাস্তা ১৯ শে মে ২০২৫ সোমবার বিকাল সাড়ে ৪ টায় আরসিসি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কালাই পৌরসভা প্রশাসক ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।
উক্ত রাস্তা উদ্বোধনের সময় পৌর কাউন্সিলর, কর্মচারীগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
