মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাট হাজারী পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে গত ২৬ নভেম্বর বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গারহাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল আয়োজন করে সনাতনী সম্প্রদায়। উক্ত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় বিক্ষোভ কারীরা। সেই ঘটনায় কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ সহ তিন পুলিশ সদস্য অহত হন। এ ঘটনায় গত রবিবার দিবাগত রাতে এস আই আল আমিন বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪শ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০১, তারিখ- ০১/১২/২০২৪ইং। এ বিষয়ে আজ মঙ্গলবার, কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- পুলিশের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *