স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগকারীদের নিজের দলীয় প্রভাব খাটিয়ে বিএনপিতে পদ দিয়ে পূনর্বাসনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তার দৌরাত্ম্যে বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়মিত দেখা যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে স্বৈরাচার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল রোববার (০৯ মার্চ) বিকেলে উপজেলার বালিজুড়ি বাজারের থানা মোড় এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য শফিউল ইসলাম শ্বপন, মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলামসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন৷
বক্তারা বলেন, উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ মোহাম্মদ মজনু ফকিরের নেতৃত্বে স্বৈরাচার মির্জা আজমের দোসররা বিএনপিতে যোগদান করছে।
সে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছে। এছাড়া তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় তাদের কারণে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যারা মাদারগঞ্জের বিএনপির রাজনীতিকে বিনষ্ট করতে চায় এবং যারা আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দিচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মাদারগঞ্জ
উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ মোহাম্মদ মজনু ফকিরের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *