নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহের এিশালের বালিপাড়া গ্রামে গতকাল রাতে তালা ভেঙ্গে ২ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের একটি দল।এতে এই এলাকার মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে।
জনমনে বিরাজ করছে অস্থিরতা ।স্থানীয় লোকজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এভাবে চলতে থাকলে এলাকায় থাকা কঠিন হয়ে যাবে।এিশালে এরকম ঘটনা আরও ঘটছে তবে এইবার একটু ভিন্ন তালা ভেঙ্গে নিয়ে গেছে গরু।যা এই সময়ে এই এলাকার একটি চাঞ্চল্যকর ঘটনা।ভুক্তভোগী মোঃ গোলাম মাসুদ বলেন আমার ২ টা গরু একটি ষাড় ও একটি বকনা বাছুর যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।গতকাল রাতে আমি গরুকে রাতে খাবার খাইয়ে বাইরে থেকে আটকিয়ে দেই।তারপর আমি যথারীতি ঘুমিয়ে পরি।খুব সকালে উঠে দেখি গোয়াল ঘরের তালা ভাঙ্গা গোয়াল ঘরে প্রবেশ করে দেখি গরু নাই।এই বিষয়ে এিশাল থানায় অভিযোগ রয়েছে।
প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যেন অপরাধীদের যথাযথ শাস্তি প্রদান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *