সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
০৯ মে রোজ বৃহস্পতিবার নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে ব্যাটবল চত্বরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্বাবধানে
৩০ অ্যাম্পিয়ার মটর রিক্সার লাইসেন্স নবায়ন কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিদিন ৪০০ (চারশত) টি করিয়া মটর রিক্সার লাইসেন্স নবায়ন করা হয়ে থাকে। সকাল ০৯ঃ০০ ঘটিকা হইতে বিকাল ৩ঃ০০ ঘাটিকা পর্যন্ত এবং আগামী ১৪/০৫/২০২৪ইং তারিখ মধ্য নবায়ন কার্যক্রম শেষ করতে হবে।

নিম্ন বর্ণিত্য তারিখ ও সময়সূচী অনুযায়ী স্বাস্থবিধি মেনে সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ব্যাটবল চত্ত্বরে নবায়ন কার্যক্রম চলবে। যে সকল ব্যক্তিগণ ৩০ অ্যাম্পিয়ার মটর রিক্সার লাইসেন্স নবায়ন করা হয় নাই। তাদের নির্ধারিত তারিখের মাঝে নবায়ন কাজ শেষ করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও কোন মালিক/ব্যক্তিগণ নির্ধারিত তারিখে কোন ৩০ অ্যাম্পিয়ার মটর রিক্সার নবায়ন করতে ব্যর্থ হলে অথবা অনুপস্থিত থাকলে নবায়ন চলাকালীন সময়-সীমার মধ্যে তাহা যথারীতি নবায়ন করা যাবে।

উক্ত নবায়ন কার্যক্রম পরিচালনা করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, লাইসেন্স ইন্সপেক্টর মোঃ অলিউল ইসলাম মামুন সহ প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *