মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ একটি অপরিচ্ছন্ন নগর বলে প্রচলিত ।
এখানে নেই কোন নিয়মনীতি, যে পারছে সেই দখল করে চাঁদাতুলে করছে পকেট ভারী । এমনি ভাবেই রোকেয়া বেগম নামে একজন বাজারের প্রবেশমুখে দখল করে জায়গা ভাড়া দিয়েছে প্রতিদিন ৫শত টাকা করে । অগ্রিম ৩০ হাজার টাকাও নিয়েছে রোকেয়া বেগম। মহিলা দেখে কেউ কিছু বলতে পারেনা তাকে । কেউ কিছু বলতে গেলেই তাদের লাঞ্চিত করে । এসব অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী থানার ১ নং ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলামের বিষয়টি তার নজরে আসলে তিনি ঘটনাস্থলে উচ্ছেদ করতে গেলে বিপাকে পড়েন । তার কাছে জেলা যুবমহিলালীগের এক নেত্রী ও বিভিন্ন নেতার ফোন আসে । চাঁদাবাজ রোকেয়া পুলিশকে দেখে নিবে বলে হুমকিদেয় । পুলিশ বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করলেও রোকেয়ার দোকান করতে পারেননি । বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের দষলকৃত জায়গা উদ্ধার ও তার মালামাল গাড়ীতে করে নিয়ে যান । এতে করে স্থানীয় ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পান। এই অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *