সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিরোধী দলের মিথ্যাচার-গুজব-সন্ত্রাস-জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সভাপতির বক্তব্যে মেয়র বিরোধী অপশক্তিকে রাজপথে প্রতিহত করে প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত রাখার সংগ্রামে ময়মনসিংহ নগরীতে লাখো জনতার ঢল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনঃনির্বাচিত হওয়ার পূর্বাভাস বলে মন্তব্য করেন।

তিনি কুচক্রী জামাত-শিবির ও বিএনপিকে কঠোর হস্তে দমনের হুশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত বক্তব্য বলেন উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে নৌকা মার্কা ভোট দিন বিএনপির জামাত কে কখনো ক্ষমতা আসতে যাওয়া যাবেনা আরো বলেন ২০২৪ জানুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কার দিয়ে জয়যুক্ত করেন ।

শনিবার ২৮ অক্টোবর (২০২৩) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী প্লেকার্ড ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে সভা স্থলে এসে হাজির হয়। এর আগে সমবেত জনতার এক বিশাল মিছিল নগরীর টাউন হল নতুন বাজার গাঙ্গিনার পাড় বড়বাজার হয়ে আবার টাউন হল মাঠে এসে শেষ হয়।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, গোলাম ফেরদৌস জিল্লু, কামাল খান, তাজুল আলম, এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, শাহজাহান পারভেজ, আনোয়ারা খাতুন, এ বি ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, আনোয়ারুল হক রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান রুমেল ,সাকিল রানা চৌধুরী প্রবাল সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম মাসুম, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, উপ-দপ্তর সম্পাদক মোঃ শাহানুর আলম শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *